ঢাকা, -

আলোচিত সংবাদ

স্বাধীনতা দিবসে পুতিনের শুভেচ্ছা বার্তা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রবিবার (২৬ মার্চ) ঢাকায় রাশিয়ান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছাবার্তার বিষয়টি জানিয়েছে।

এক শুভেচ্ছা বার্তায় ভ্লাদিমির পুতিন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানান। এতে তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।

আরও পড়ুন  গরুর মাংসসহ ২৯ নিত্যপণ্যের দাম বেঁধে দিয়ে প্রজ্ঞাপন

পুতিন আরো বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বন্ধুত্বের সুন্দর ঐতিহ্যের ওপর আমাদের দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে। আমি আত্মবিশ্বাসী, বাংলাদেশ ও রাশিয়ার জনগণের স্বার্থে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক আরো উন্নতি লাভ করবে, যাতে আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার বিষয়টিও থাকবে।স্বাধীনতা দিবসে পুতিনের শুভেচ্ছা বার্তারুশ প্রেসিডেন্ট তার বার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশবাসীর সুস্বাস্থ্য, সাফল্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

আরও পড়ুন  আফগানিস্তানে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিল চীন

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ