- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

হংকং বিমানবন্দরে মার্কিন সিনেটর আটক

আগ্নেয়াস্ত্র রাখায় হংকংয়ে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক মার্কিন সিনেটরকে আটক করেছে পুলিশ। দেশটির আইনানুসারে এ ধরনের আগ্রেয়াস্ত্র বহন করার জন্য ১৪ বছরের জেল ও ১২ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

যদিও এটাকে তিনি অনিচ্ছাকৃত ভুল হিসেবে আখ্যা দিয়েছেন। খবর সিএনএনের।

গত শনিবার এ মার্কিন সিনেটরকে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রামে ভাইয়ের হাতে ভাই খুন

পাবলিক ব্রডকাস্টার আরটিএইচকে জানিয়েছে, সোমবার এ মার্কিন সিনেটরকে সা টিন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হলে আদালত তাকে জামিন দিয়েছেন।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, আটক ওই মার্কিন সিনেটরের নাম স্পিফেন জে উইলসন। তিনি নিজের ব্রিফকেসে পিস্তল থাকার বিষয়টি বুঝতে পারেননি। পাঁচ সপ্তাহের ছুটিতে নিজ স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি এশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চল সফরে বেরিয়েছেন।

আরও পড়ুন  বাংলাদেশে আরও সুইস বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

উইলসন এক বিবৃতিতে জানিয়েছেন, এটা অনিচ্ছাকৃত ভুল। আমি আশা করছি অল্প সময়ের মধ্যে বিষয়টি সমাধান হয়ে যাবে। তিনি সানফ্রানসিসকো থেকে হংকংয়ে যাত্রায় মাঝপথে ফ্লাইটে এটি আবিষ্কার করেন।

বিবৃতিতে তিনি বলেন, তিনি পোর্টল্যান্ড বিমানবন্দরে নিরাপত্তা চেকপোস্ট পার হওয়ার সময়ে বিষয়টি বুঝতে পারেননি। এমনকি স্ক্যানার বিষয়টি নোটিশ করতে ব্যর্থ হয়েছে। এরপর তিনি হংকং বিমানবন্দরে অবতরণের পর কাস্টমসের কাছে যান এবং বিষয়টি দ্রুত তাদের অবহিত করেন।

আরও পড়ুন  চট্টগ্রামের ১৪টি আসনে এগিয়ে বিএনপি, ২টিতে জামায়াত জোটের প্রার্থী