- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

হাটহাজারিতে বাস-সিএনজি’র ভয়াবহ সংঘর্ষ, নিহত ৭

চট্টগ্রামের হাটহাজারি উপজেলায় বাস-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে নারী-শিশুসহ ৭ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর ) সকালে নাজিরহাট মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভয়েস অফ এশিয়াকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাটহাজারি মডেল থানার ওসি মনিরুজ্জামান।

স্থানীয়রা জানিয়েছে, সিএনজিচালিত অটোরিকশাকে যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আশঙ্খাজনক অবস্থায় ২ জনকে চমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন  ভোটের রাতেই রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

হাটহাজারি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, আমরা কাজ করছি বিস্তারিত পরে জানানো হবে।