জনগণের ভোটে আবারও নির্বাচিত হয়ে সরকার গঠন করবে আওয়ামী লীগ, বলেছেন উত্তর জেলা আ.লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম।
তিনি বলেন, হাটহাজারির ভাগ্যেন্নয়নে নৌকার প্রার্থীর কোন বিকল্প নাই।
শনিবার (১০ জুন) বিকালে হাটহাজারির বুড়িশ্চরে আওয়ামী লীগের তৃনমূল কর্মী সভায় এসব কথা বলেন তিনি।
এম এ সালাম বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা গণতন্ত্রের প্রতীক, নৌকা সমৃদ্ধির প্রতীক। নৌকায় ভোট দিয়েছেন বলেই বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ, বিধবারা ভাতা পায়, বয়স্করা ভাতা পায়।
নৌকায় ভোট দিয়েছেন বলেই জননেত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন যোগ করেন এম এ সালাম।
সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন একটি বাস্তবতা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি বুদ্ধিমত্তা, ইন্টারনেট, ভার্চুয়াল বাস্তবতা, উদ্দীপিত বাস্তবতা, রোবোটিকস অ্যান্ড বিগ-ডাটা সমন্বিত ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে সরকার বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চায়।
সভায় শিকারপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী বলেন, আওয়ামী লীগ সরকার ২০০৮ সালের সাধারণ নির্বাচনে নির্বাচনী অঙ্গীকারে রূপকল্প-২০২১ ঘোষণা করেছিল, যার মূল লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশী জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা। আওয়ামী লীগ সরকার ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কক্ষপথে উৎক্ষেপণ করেছে, যা সম্প্রচার ও টেলিযোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
বুড়িশ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বখতিয়ারের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল উদ্দীন বিজয়ের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- আবু নাঈম, মো. নাকিব, আরিফ জামশেদ, মো. পারভেজ তালুকদার, মো. রাশেদুল আলম, সোহেল রানা, ছরোয়ার ইকবাল, আবদুল মান্নান রানা, শওকত আকবর, ওমর ফারুক ওমর, ফারুক হোসেন চৌধুরী, এনামুল হক এনাম,আজিজুল হক, নুসরাত জাহান, মাহবুব আলম, দিলুয়ারা ইউছুপ, মো. সেলিম উদ্দীন, এ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা মো. আলী প্রমুখ।