ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীতে অস্ত্রের মুখে জিম্মি করে দুধর্ষ ডাকাতি

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারীতে একটি পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২ মার্চ) দিবাগত রাত দু’টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হেলাল চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতদল নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ দামী মালামাল লুট করে নিয়ে যায়।

গৃহকর্তা সাদেকুল ইসলাম স্থানীয় এক গণমাধ্যমকে জানান, সেহেরি খাওয়ার আগ মুহুর্ত্বে সশস্ত্র ডাকাতদল ঘরে ঢুকে আমাকে হাত পা বেঁধে নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল সবকিছু নিয়ে গেছে।

আরও পড়ুন  তরমুজ কেজিতে নয় পিস হিসেবে বিক্রির নির্দেশ

ডাকাতদলের সবাই মুখোশ পরিহিত অবস্থায় ছিল তারমধ্যে একজনের মুখোশ ছিল না, দেখলে চিনতে পারবো বলে জানান গৃহকর্তা সাদেকুল ইসলাম।

এ বিষয়ে জানতে মুঠোফোনে হাটহাজারি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন দিলে পরে কথা বলবে জানিয়ে সংযোগটি বিছিন্ন করে দেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ