ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীতে আগুনে ১৭টি ঘর পুড়ে ছাই

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারী পৌরসভায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ টি পরিবারের মোট ১৭ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (৮ মার্চ) ভোরে হাটহাজারী পৌরসদরের শাহজালাল পাড়াস্থ ইব্রাহিমের কলোনীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ওই কলোনির বাসিন্দা ফাতেমা বেগম, শহরবানু, মো. মঞ্জু, পান্না, মো. সুমন, আকতার হােসেন, মো. নুর মিয়া, মো. নাছির উদ্দীন, আকলিমা, মো. আলী, মো. ওসমান, মো. ওয়াসিম, মো. শাহআলম ও মো. নাছিরসহ ১৪ টি পরিবারের অন্তত ১৭ টি বসতঘর।

আরও পড়ুন  হংকং বিমানবন্দরে মার্কিন সিনেটর আটক

এ সময় ঘরে রক্ষিত যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে দ্রুত হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নিঃস্ব হয়ে যাওয়াদের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত কলোনির মালিক ইব্রাহিম জানান, এ ঘটনায় আমার অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন  বাঁশখালীতে অস্ত্র হাতে বিক্ষোভ মিছিল করলেন এমপি মোস্তাফিজ

স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওযার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিযন্ত্রণে আনায় আশপাশের আরও অনেক পরিবারের ঘরবাড়ি রক্ষা করা সম্ভব হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান ভয়েস অফ এশিয়াকে জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিদুর্গতদের সাহায্য সহযোগিতা করা হবে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ