- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

হাটহাজারীতে আরও এক যুবলীগ নেতা গ্রেপ্তার

হাটহাজারীতে মো.ফারুক (৩৮) নামে আরও এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে শিকারপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে হাটহাজারী মডেল থানার ওসির দিক নির্দেশনায় উপ-পরিদর্শক আলতাফ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার শিকারপুর ইউনিয়নের ৯নং ওয়াডস্থ পশ্চিম কুয়াইশের ওসমান আলী মেম্বার বাড়ির মাহবুব আলমের পুত্র ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য মো.ফারুককে উল্লেখিত এলাকা থেকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন  ঠাকুরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত সেই ১২টি মন্দির পেলো ২৪ লাখ টাকা অনুদান

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলাসহ একাধিক মামলা আছে বলেও জানা গেছে।

জানতে চাইলে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান গ্রেপ্তারের ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, তার বিরুদ্ধে নিদিষ্ট কতটি মামলা আছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

শনিবার সকালের দিকে গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন  জামিনে কারামুক্ত অভিনেত্রী শমী কায়সার