হাটহাজারীর বুড়িশ্চরে গলায় ফাঁস দিয়ে আসমান চৌধূরী ইয়াছিন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
বুধবার (২৫ অক্টোবর) বুড়িশ্চর বদল চৌধূরীর বাড়ীতে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মদুনাঘাট তদন্ত কেন্দ্রের আইসি মহিউদ্দীন সুমন।
আসমান চৌধূরী ইয়াছিন ওই গ্রামের মাহাবুব আলমের ছেলে। ইয়াছিন রাউজান ইমাম গাজ্জালী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পরিবারের সবার অজান্তে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আসমান চৌধূরী ইয়াছিন। সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তাৎক্ষনিকভাবে ইয়াছিন আত্মহত্যার কারণ জানা যায়নি।