- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকালে পৌরসভার ২ নং ওয়াডস্থ আজিজিয়া মাবুদিয়া মাদ্রাসার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশের ইনচার্জ খোরশেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লাশের পরিচয় শনাক্তে কাজ চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালের দিকে আজিজিয়া মাবুদিয়া মাদ্রাসার সংলগ্ন এলাকায় ব্রিজের উপর রেল লাইনে এক বৃদ্ধের (আনুমানিক বয়স ৫৪ বছর) মাথা বিহীন দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

আরও পড়ুন  বলুয়ার দীঘির সওদাগর কলোনিতে আগুন, ২ জনের মৃত্যু

পড়ে এ খবর ছড়িয়ে পড়লে ওই স্থানে আশে পাশের লোকজন লাশটি কার দেখতে ভিড় জমায়। তবে মাথা বিচ্ছিন্ন হয়ে ব্রীজের নিচে পড়ে যাওয়াতে তৎক্ষনাৎ লাশটির পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়দের ধারনা, পৌরসভার এগারো মাইলে অবস্থিত ১০০ মেঘাওয়াট পাওয়ার প্লান্টের জন্য তৈল নিয়ে আসা ওয়াগন ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধ নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে।

আরও পড়ুন  চট্টগ্রাম কারাগারে বন্দী আর স্বজনদের সাক্ষাতে ইন্টারকম সুবিধা চালু