- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

হাটহাজারীতে তিন ভাই হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীতে চাঞ্চল্যকর তিন ভাইকে হত্যা মামলার অন্যতম সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম চৌধুরীকে (৭০) আত্মগোপনে থাকার ২০ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

শনিবার (৮ এপ্রিল) র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক আবুল কালাম চৌধুরী হাটহাজারীর চারিয়া কাজী পাড়ার মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে।

আরও পড়ুন  চট্টগ্রামে ছাত্র আন্দোলনে গুলি করা লেদু গ্রেফতার

র‍্যাব জানায়, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত তিন ভাই আবুল বশর, বাদশাহ ও কাশেম এর সঙ্গে আসামি আবুল কালাম চৌধুরীর দীর্ঘদিন ধরে ঝগড়া-বিবাদ চলে আসছিল। সেই জেরে ২০০৩ সালের ২৬ মে সকাল ১১টার দিকে দোকানে চা খাওয়া অবস্থায় কাশেমকে এলোপাতাড়ি কোপায় এবং তার সহযোগী অন্যান্য আসামিরা আবুল কাশেমের উপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এসময় অপর ২ ভাই আবুল বশর ও বাদশাকে সামনে পেয়ে একইভাবে কুপিয়ে গুরুতর জখম করলে তিনজনেই ঘটনাস্থলে মারা যায়।

আরও পড়ুন  মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

পরে নিহতদের ভাই কাজী মফজল মাস্টার বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা দায়ের করেন। মামলায় আবুল কালাম চৌধুরীসহ ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। পরবর্তীতে আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আসামি আবুল কালাম চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো.নূরুল আবছার বলেন, মামলার রায় ঘোষণার পর গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে একটি ভাড়া বাসায় আত্মগোপনে ছিলেন আবুল কালাম চৌধুরী। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন  চলতি মাসেই চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাজ শুরু