- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

হাটহাজারীতে পঞ্চাশোর্ধ মহিলার লাশ উদ্ধার

হাটহাজারীর মেখল পূন্ডরিক ধাম সংলগ্ন এলাকা থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ মহিলার লাশ উদ্ধার করা হয়।

হাটহাজারী মডেল থানার ওসি রুহুল আমিন সবুজ মহিলার লাশ উদ্ধার করার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মেরি দত্ত (৫২) ফটিকছড়ি সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া গ্রামের দত্ত বাড়ির কানু দত্তের স্ত্রী।

আরও পড়ুন  আসন্ন সংসদ নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পুলিশ: আইজিপি

জানা যায়, গতকাল শনিবার রাতে স্থানীয় লোকজন রাস্তার পাশে এক মহিলার লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। সংবাদ অবহিত হয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশের সুরুতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে হাটহাজারী থানার ওসি রুহুল আমীন সবুজ জানান, শনিবার রাতে মেখল এলাকা থেকে এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন  এমপি আনার হত্যাকান্ডে আওয়ামী লীগ নেতা আটক