- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

হাটহাজারীতে বিএনপি’র সম্প্রীতি সমাবেশ ও ত্রান বিতরন

হাটহাজারী উপজেলার নাংগলমোড়া ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের যৌথ উদ্যোগে ত্রান উপহার ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরন করা হয়।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার নাংগলমোড়া ফাজিল মাদ্রাসা মাঠ প্রাংগনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুর রশীদ মেম্বারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক।

আরও পড়ুন  গ্রীন লাইনের চলন্ত বাসে আগুন

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মাহাবুবুল আলম চৌধুরী, চট্রগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও শিকারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন-অর রশীদ।

সমাবেশে বক্তব্য রাখেন- হাটহাজারী উপজেলা বিএনপি নেতা নুরুন্নবী তালুকদার, জাকির হোসেন চেয়ারম্যান, মৌলানা মীর কাশেম, মোহাম্মদ জাহাংগীর, মোহাম্মদ ইব্রাহিম, জেলা যুবদল নেতা গিয়াস উদ্দীন, সাফায়েতুল ইসলাম সাবাল, রহিম উদ্দীন রাজু, জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ রায়হান, মোহাম্মদ সাইফুল,জিয়াউদ্দীন আহমদ প্রমূখ।

আরও পড়ুন  ফটিকছড়িতে ছুরিকাঘাতে প্রবাসী খুন, আটক ২