ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

নিহত মো. জিয়াউর রহমান সাকিব (২২)। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারীতে বন্যাদুর্গত এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জিয়াউর রহমান সাকিব (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) স্থানীয় যুবক ফাহিম আবদুল্লাহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ইউসুফ চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ফাহিম আবদুল্লাহ জানান, উল্লেখিত ইউছুপ বাড়ির মো. জসিম উদ্দিনের পুত্র হায়েস গাড়ির চালক সাকিব তাদের ঘরে বন্যার পানি ঢুকতে শুরু করলে তড়িঘড়ি করে আইপিএসের সংযোগ খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

আরও পড়ুন  সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন করবে কমিশন: রাষ্ট্রপতি

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ.দা.) নিয়াজ মোর্শেদ দুর্গত এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট এক যুবকের মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ