- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. মোরশেদুল আলম (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার মিরেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মো. শাকিল এ তথ্য নিশ্চিত করেন।

মোরশেদ উপজেলার ফতেপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর মিস্ত্রি বাড়ির মাহাবুল আলমের পুত্র।

জানা যায়, প্লাম্বার মিস্ত্রি (পাইপ ফিটার) মোরশেদ পৌরসভার মিরেরহাট এলাকার একটি ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন।

আরও পড়ুন  ঠাকুরগাঁওয়ে 'জিউ মন্দির' এলাকায় ১৪৪ ধারা জারি

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উপ-পরিদর্শক মো. শাকিল জানান, হাটহাজারী মডেল থানায় এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।