- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

শনিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে হাটহাজারী-ফটিকছড়ি সড়কের মইগ্গ্যা হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থলে উপস্থিত হাইওয়ে থানার ওসি মো. মফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- আবদুল মোতালেব (৭০) ও আবছার (৬০)।

এ ঘটনায় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রামে আলিফ হত্যায় জড়িত পলাতক আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন

বিস্তারিত আসছে…….