- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

হাটহাজারীর কুয়াইশে বাস-ট্রাকের চাপায় অজ্ঞাতনামা পথচারী নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় একজন অজ্ঞাতনামা পথচারী নিহত হয়েছেন।

সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় কুয়াইশ-অক্সিজেন সংযোগ সড়কের বঙ্গবন্ধু এভিনিউতে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক ভয়েস অফ এশিয়াকে বলেন, কুয়াইশ-অক্সিজেন সংযোগ সড়কের বঙ্গবন্ধু এভিনিউতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাস ও ইট বোঝায় ট্রাক পথচারীকে চাপা দিলে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন  কেএনএফ প্রধানের স্ত্রীসহ দুই নার্সকে স্ট্যান্ড রিলিজ

এ ব্যাপারে মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশের অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, বাস-ট্রাকের চাপায়  অজ্ঞাতনামা এক পথচারী নিহত হয়েছেন। যার আনুমানিক বয়স ৪০-৪৫। চমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটি পালিয়ে গেছে আর ইট বোঝাই ট্রাকটি (কুষ্টিয়া ট- ১১-০৬৫১) জব্দ করা হয়েছে।