হাটহাজারীতে আগামী ২১মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আসন্ন নির্বাচনে যাদের নাম ইতোমধ্যে শুনা যাচ্ছে, তাদের সবাই আওয়ামী লীগ ঘরনার এবং সকলেই হেভীওয়েট প্রার্থী।
উপজেলা পরিষদ নির্বাচনে এবার দলীয় প্রতীক না থাকায়, নির্বাচনে যে কোন ব্যাক্তি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইতোমধ্যে প্রস্ততি নিচ্ছে।

সম্ভাব্য প্রার্থীরা সামাজিক নানা অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচনে নিজেদের প্রার্থী হওয়ার বিষয়ে জনমত যাচাই করছেন পাশাপাশি নিজ নিজ পরিকল্পনা এবং নির্বাচন পরবর্তী প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। নিজেদের অনুসারী দলীয় লোকজনের সাথে আলাপ আলোচনা করছেন।
এবার দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচন না হলেও দলের পক্ষ থেকে কোন প্রার্থীকে সমর্থন দেওয়ার নির্দেশনা এখনও আসেনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে নির্বাচনে এমন প্রার্থী ভোটারা চায় যারা সার্বক্ষণিক ভাবে জনগনের পাশে থাকবে। মানুষের সুখ দুঃখের ভাগীদার হবে। উন্নয়নের মনমানসিকতা অন্তরে লালন করেন এমন প্রার্থীকেই জনগণ রায় দেবেন সুশীল আর সচেতন মহল সূত্রে জানা গেছে।
হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম এবার ও নির্বাচনে লড়বেন। তিনি বিগত দিনে হাটহাজারীবাসীর সুখে দুঃখে পাশে ছিলেন এমনটাই দাবী করছেন বিভিন্ন বৈঠক সমাবেশে।
উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক বোর্ড মেম্বার ইউনুস গণি চৌধুরী নির্বাচন করবেন এটাও নিশ্চিত। এজন্য তিনি উপজেলার আওতাধীন বিভিন্ন এলাকার মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। ব্যস্ত সময় পার করছেন এ হেভীওয়েট প্রার্থী।
উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য জসিম উদ্দিন শাহ জানিয়েছেন তিনি দীর্ঘদিন রাজনীতি করছেন। এবার তিনিও উপজেলা নির্বাচন করবেন।
উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূর খান দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারন করে। এবার তিনিও উপজেলা নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

হাটহাজারী উপজেলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেন চৌধুরী নোমান তিনিও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করবেন এটাও নিশ্চিত। তিনিও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলমগীরও উপজেলা চেয়ারম্যান পদে লড়বেন।
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন খোরশেদ চৌধুরী বলেন, উপজেলা জাতীয় পার্টি পূর্বের চেয়ে অনেক শক্তিশালী। আমরা প্রত্যেক ইউনিয়ন এবং পৌরসভার কমিটির গঠন করার প্রক্রিয়া শুরু করেছি। উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বিজয়ী হওয়ার আশাবাদ ব্যাক্ত করছি।
হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেযারম্যান এম এ সালাম গণমাধ্যমকে জানান, এবার উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হবে না। দলীয় প্রতীকে নির্বাচন না হলে আওয়ামী লীগ কোন প্রার্থীর পক্ষে কাজও করবে না।
এ উপজেলায় ৫জন চেয়ারম্যান পদে, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা করেছেন এম এ খালেদ চৌধুরী, মো.আশরাফ উদ্দীন (জীবন), মো.নাজমুল হুদা, অশোক কুমার নাথ, এম এ খালেদ এবং নুরুল আবছার।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তা বেগম, বিবি ফাতেমা শিল্পী, মোছাম্মৎ শারমীন আক্তার এবং সাজেদা বেগম।
উপজেলা সহকারী রিটার্নীং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান জানান, আগামী ৩০ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় এবং ২ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।















