ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারী উপজেলা নির্বাচনে ইউনুচ গণি চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত

ইউনুস গণি চৌধুরী। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গণি চৌধুরী (আনারস) প্রতীকে ৩৬ হাজার ৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান (ঘোড়া) পেয়েছেন ৩৩ হাজার ৮৫ ভোট। বিজয়ী ও বিজিত প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ২ হাজার ৯ শ ৯২ ভোট।

চেয়ারম্যান পদের অন্য প্রার্থী উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএস রাশেদুল আলম (মোটরসাইকেল) পেয়েছেন ২৬ হাজার ৪৮৮ ভোট।

আরও পড়ুন  বোয়ালখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী আশরাফ উদ্দিন জীবন (টিউবওয়েল) পেয়েছেন ৩৮ হাজার ৮শ ৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক বাল্ব প্রতীকের প্রার্থী এমএ খালেদ চৌধুরী পেয়েছেন ২৫ হাজার ১শ ২৩ ভোট।

এছাড়া অশোক নাথ (তালা) পেয়েছেন ২১ হাজার ৮শ ২৯ ভোট, নুরুল আবছার (চশমা) পেয়েছেন ০৮ হাজার ৪৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ হাজার ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিবি ফাতেমা শিল্পী (প্রজাপতি)।

আরও পড়ুন  উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীকের প্রার্থী শারমিন আক্তার পেয়েছেন ১৬ হাজার ৪শ ৩৫ ভোট।

এছাড়া কলস প্রতীকে ১২ হাজার ৮ শ ৭৫ ভোট পেয়েছেন মুক্তার বেগম মুক্তা। ফুটবল প্রতীকের প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম পেয়েছেন ১১ হাজার ৫৩ ভোট।

বুধবার (২১ মে) ভোট গণনা শেষে রাত সাড়ে দশটায় উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  চট্টগ্রামের টাইগার পাস সড়কে পাহাড় ধসে মাইক্রোবাস চাপা

সহকারী রিটার্নিং ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান গণমাধ্যমকে জানান, সরকারের নির্দেশনা অনুসারে উপজেলা পরিষদ নির্বাচন অবাদ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের জন্য ১৪ টি ইউনিয়নে ১৪ জন ও ১ টি পৌরসভায় ১ জন এবং অতিরিক্ত দুইজন সহ মোট ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন র্যাব ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ভিডিপির সদস্যগণ দায়িত্ব পালন করেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ