- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

হালিশহরে আগুনে পুড়ল ৪০টি ঘর আর দোকান

চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন এসি মসজিদ রোডের বিডিআর সিনেমা হলের পেছনে আগুনে পুড়েছে ৪০টি টিনশেড ঘর আর দোকান।

মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বস্তির ৪০টির মতো টিনশেড ঘর এবং কয়েকটি দোকান পুড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদয়ন চাকমা বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কিছু টিনশেডের ঘরে আগুন লাগে। এখন পর্যন্ত হতাহতের কথা শোনা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তা তদন্তের পর জানা যাবে।

আরও পড়ুন  চমেক থেকে এবার নারী দালাল গ্রেপ্তার