- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

হিন্দুদের সরকারি চাকরি নিয়ে অ্যালজেব্রার দাবি নাকচ

বাংলাদেশ সরকার সরকারি চাকরিতে হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বলে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে টাইমস অ্যালজেব্রা।

তবে, অ্যালজেব্রার ওই দাবিকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে তা নাকচ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। খবর বাসসের।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ এক বিবৃতিতে বলেছে, অ্যালজেব্রার এক্স -এর ওই পোস্টে করা দাবি সম্পূর্ণ মিথ্যা।

আরও পড়ুন  মার্কিন সেনাবাহিনী ‘অদক্ষ ও অযোগ্য’, কটাক্ষ করলেন ইলন মাস্ক

এতে বলা হয়, বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করে না।

বিবৃতিতে বলা হয়, পোস্টে উল্লিখিত স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার উদ্ধৃতিটিও মিথ্যা।