ঢাকা, -

আলোচিত সংবাদ

হৃদরোগে মারা গেলেন মায়া’র ছেলে দীপু চৌধুরী

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দিপু) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

শনিবার (২ ডিসেম্বর) রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মারা যান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  নতুন বাংলাদেশ দেখার জন্য মুখিয়ে রয়েছে যুবসমাজ: জামায়াত আমির

তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল, সাধারণ সম্পাদক আলহাজ মো. হুমায়ুন কবির।

আরও পড়ুন  বান্দরবানে পর্যটক ভ্রমণে ফের কেএনএফ’র কঠোর হুঁশিয়ারি

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ