ঢাকা, -

আলোচিত সংবাদ

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নিহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পূর্ব ভূমধ্যসাগরে প্রশিক্ষণের সময় মার্কিন একটি হেলিকপ্টার দুর্ঘটনারে কবলে পড়ে পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সেনাবাহিনীর জানিয়েছে, রুটিন প্রশিক্ষণ অনুশীলনের অংশ হিসাবে রিফুয়েলিং করার সময় সেটি দুর্ঘটনার শিকার হয়।

সোমবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি বলছে, প্রেসিডেন্ট জো বাইডেন নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

আরও পড়ুন  'মোখা'য় লন্ডবন্ড সেন্ট মার্টিন, ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দ্বীপবাসী

তিনি বলেছেন, সেনা সদস্যরা আমাদের দেশের জন্য প্রতিদিন তাদের জীবনকে বাজি রাখছেন।

তিনি আরও বলেন, আমরা আমাদের নিহত সকল যোদ্ধার পরিবারের জন্য প্রার্থনা করছি।

অবশ্য হেলিকপ্টারটি কোথা থেকে উড়ছিল বা কোথায় বিধ্বস্ত হয়েছে তা মার্কিন সামরিক বিবৃতিতে উল্লেখ করা হয়নি। তবে যুক্তরাষ্ট্র গত এক মাসে পূর্ব ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরী, সেইসাথে জাহাজ এবং বহু যুদ্ধবিমানকে নিয়ে গেছে।

আরও পড়ুন  রাশিয়ান যুদ্ধবিমানের সাথে মার্কিন ড্রোনের সংঘর্ষ

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ