- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

১০ দফা দাবি আদায়ে ১৯, ২০, ২৬ ও ২৭ মে দেশব্যাপী সমাবেশ করবে বিএনপি

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠান এবং দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ তাদের ১০ দফা দাবি আদায়ে বিএনপিসহ অন্যান্য সমমনা বিরোধী দলগুলো ১৯, ২০, ২৬ ও ২৭ মে দেশব্যাপী সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছে।

শনিবার (১৩ মে) রাজধানীর নয়াপল্টনে দলের সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন  আমদানির খবরে কমছে পেঁয়াজের দাম

দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে বিএনপি।

ফখরুল বলেন, আগামী ১৯ মে ঢাকা মহানগর উত্তর, ২৮টি সাংগঠনিক জেলা ও মহানগর, ২০ মে ঢাকা মহানগর দক্ষিণ, ২১টি সাংগঠনিক জেলা ও মহানগরীতে কর্মসূচি পালন করা হবে।

এছাড়া ২৬ মে ঢাকা মহানগর উত্তর, ১৯টি সাংগঠনিক জেলা ও মহানগর এবং ২৭ মে ঢাকা মহানগর দক্ষিণ ও ১৫টি সাংগঠনিক জেলায় কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো।

আরও পড়ুন  উপজেলা নির্বাচন ঘিরে আবারও মুখোমুখি হচ্ছে আ.লীগের একাধিক প্রার্থী