ঢাকা, -

আলোচিত সংবাদ

১১শ লাশ আমাদের সামনে, তাদের স্বজনরাও ন্যায়বিচার চান: প্রধান বিচারপতি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রানা প্লাজা ধসে পড়ে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানার জামিন শুনানিতে প্রধান বিচারপতি বলেছেন, আমরা যখন বিচার করি তখন আমাদের ভাবতে হয় যে, ওই ঘটনায় মারা যাওয়া প্রায় ১১শ লাশ আমাদের সামনে। তাদের আত্মীয়-স্বজনরাও ন্যায়বিচার চান। তাই এখনই সোহেল রানাকে জামিন দিচ্ছি না।

সোমবার (১০ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগে সোহেল রানার জামিন বিষয়ে শুনানি হয়।

আরও পড়ুন  চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

শুনানির শুরুতে রানার আইনজীবী কামরুল ইসলাম জামিন চেয়ে আদালতে বলেন, মাই লর্ড, দশ বছর ধরে তিনি কারাগারে আছেন। তাই এখন তাকে জামিন দিন। তখন প্রধান বিচারপতি বলেন, আরও ছয় মাস থাকুক। এরপর দেখা যাবে।

আইনজীবী কামরুল ইসলাম আবারও ন্যায় বিচারের কথা বলে জামিন প্রার্থনা করলে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আমরা যখন বিচার করি তখন আমাদের এভাবে ভাবতে হয় যে, এই ঘটনায় (রানা প্লাজা ধস) মারা যাওয়া প্রায় ১১শ লাশ আমাদের সামনে। আর তাদের আত্মীয়-স্বজনরা আরেক পাশে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে ন্যায়বিচার চাইছেন।

আরও পড়ুন  আনার হত্যাকান্ড: ভারত যাচ্ছেন ডিবি প্রধানসহ ৩ অফিসার

এরপর আপিল বিভাগ সোহেল রানার জামিন বিষয়ে শুনানি ছয় মাসের জন্য মুলতবি (স্ট্যান্ড ওভার) করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পি ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

এর আগে গত ৮ মে রানা প্লাজা ধসে পড়ে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন ১০ জুলাই পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগ। ওই দিন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আরও পড়ুন  তথ্যমন্ত্রীর আসনে লড়তে প্রস্তুত একঝাক নতুন মুখ

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ