ঢাকা, -

আলোচিত সংবাদ

২০২৪ সালের এসএসসি পরীক্ষার সময় ঘোষণা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

২০২৪ সালের মাধ্যমিক এসএসসি ও সমমান পরীক্ষার সময় ঘোষণা করেছে শিক্ষা বোর্ড।

জানানো হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সব বিষয়, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে।

সোমবার (১০ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  তারেক রহমানকে নরেন্দ্র মো‌দির ফোন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সব বিষয়, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।

সেই সঙ্গে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ।

করোনা মহামারীর কারণে বিগত তিন বছর ফেব্রুয়ারিতে এ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। আর ২০২০ সালের এইচএসসি পরীক্ষা হয়নি। এসএসসি ও জেএসসির ফলের ভিত্তিতে এইচএসসির ফল নির্ধারণ হয়। পরের দুই বছর এইচএসসি পরীক্ষা হয় সংক্ষিপ্ত সিলেবাসে। আবারও ফিরছে পূর্ণাঙ্গ সিলেবাস।

আরও পড়ুন  ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আজ

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ