- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

২৯০ এমপি’র শপথের বৈধতা নিয়ে আপিলের শুনানি শুরু

একাদশ জাতীয় সংসদের ২৯০ এমপির শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে করা লিভ-টু আপিলের শুনানি রবিবার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বেঞ্চে শুনানি শেষে মুলতবি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন বিএনপি নেতা ও আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

আরও পড়ুন  মানহীন ওষুধ ‘ন্যাপ্রোক্সেন প্লাস’ নিষিদ্ধ করল হাইকোর্ট

গত ১১ জুন একাদশ জাতীয় সংসদের ২৯০ এমপির শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানির দিন ধার্যের জন্য আবেদন করেন বিএনপিপন্থি আইনজীবীরা। রিট খারিজের চার বছর পর তারা এ আবেদন করেন।

২০১৯ সালের ১৭ জানুয়ারি দশম জাতীয় সংসদ না ভেঙেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

আরও পড়ুন  সিরিয়ায় ভূমিকম্প: ত্রাণ ও চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ