- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

৩ মাসের অস্থায়ী কাজের ভিসা দেবে সৌদি আরব

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি আরবে কাজ করতে ইচ্ছুক শ্রমিক বা কর্মজীবীদের জন্য বিশেষ ভিসা চালু করেছে দেশটি। এর আওতায় একজন ব্যক্তি কোনো কাগজ পত্র ছাড়াই দেশটিতে তিন মাসের অস্থায়ী কাজের ভিসা নিতে পারবেন। আর ভিসাটি ইস্যু করা হবে খুব দ্রুত।

দেশটির শ্রমবিষয়ক পোর্টাল কিওয়া এমনটাই জানিয়েছে।

কাজের সময়সীমার আওতায় এই ভিসার মেয়াদ বাড়ানো সম্ভব। এমনকি অস্থায়ী কাজের এই ভিসায় একজন ব্যক্তি ভিসার মেয়াদ বাড়ানো ছাড়া তিনমাস কাজও করতে পারবেন। এর জন্য কোনো রেসিডেন্স পারমিট ইস্যু করার প্রয়োজন নেই।

আরও পড়ুন  ১৫ হাজার বাংলাদেশি পাচ্ছেন রোমানিয়ার ভিসা

তবে ভিসার জন্য অনুরোধটি অবশ্যই ব্যাবসার মালিক বা যিনি কাজ দেবেন, তার মাধ্যমে দিতে হবে। মালিকের ব্যবসাটি অবশ্যই সচল হতে হবে।

সূত্র-  গালফ নিউজ