ঢাকা, -

আলোচিত সংবাদ

৫ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রংপুর, কুমিল্লা ও বরিশালসহ ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

শনিবার (১৪ মার্চ) এক প্রজ্ঞাপনে এমনটা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা, বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান ও ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনোজ্জামান রোকন নিয়োগ পেয়েছেন।

আরও পড়ুন  বিএসএফের গুলিতে আবারও নিহত বাংলাদেশি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে এই পাঁচজনকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

প্রশাসকদের ক্ষমতা ও দায়িত্বের কথা উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসকগণ ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক এর উপধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধিমোতাবেক ভাতা প্রাপ্য হবেন।

আরও পড়ুন  বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে ভারত

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ