- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

৮ জেলার ১৯ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ

দেশের ৮টি জেলার ১৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছেভ।

রবিবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, আমরা আশা করছি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

যেসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে- লক্ষ্মীপুর সদরের দক্ষিণ হামছাদী, দালাল বাজার, বাঙ্গাখা, লাহারকান্দি ও তেওয়ারীগঞ্জ; দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর, ফরক্কাবাদ ও বিরল; রাজশাহীর পুঠিয়ার পুঠিয়া; পটুয়াখালী সদরের কমলাপুর ও ভুরিয়া; বরগুনার আমতলীর আমতলী; সাতক্ষীরা সদরের আলিপুর; ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি; কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, ঈদগাঁও এবং পোকখালী।

আরও পড়ুন  এমপিদের শপথ পড়াবেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন একটি মনিটরিং সেল গঠন করেছে। এই সেল নির্বাচন ভবন থেকে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করবে। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে গঠিত হয়েছে সেলটি।