ঢাকা, -

আলোচিত সংবাদ

হাটহাজারীর বুড়িশ্চরে ইয়াবা কারবারি চক্রের এক সদস্য আটক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারী উপজেলার বুড়িশ্চরে অভিযান চালিয়ে ৫০টি ইয়াবাসহ ওমর হাবিব আসিফ (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ।

শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ বুড়িশ্চর হাজী মোহাম্মদ আব্দুল আজিজের নির্মাণাধীন কলোনির বাউন্ডারি ওয়ালের ভিতর হতে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করা হয়।

আটকের সত্যতা নিশ্চিত করেন মদুনাঘাট তদন্ত কেন্দ্রের আইসি মহিউদ্দীন সুমন।

আরও পড়ুন  গাজীপুরে তেলবাহী ও যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ, চালকসহ আহত অনেক

মাদক কারবারি ওমর হাবিব আসিফ (২২) ১৪ নং শিকারপুর ইউপির ৫ নং ওয়ার্ডের মোক্তাল হোসেন টেন্ডলের বাড়ির মোঃ দিদারের ছেলে।

আসিফ দীর্ঘদিন যাবৎ এ ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে বিশ্বস্থ সূত্র নিশ্চিত করেছে।

মদুনাঘাট তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (আইসি) মহিউদ্দীন সুমন ভয়েস অফ এশিয়াকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বুড়িশ্চরে সংঘবদ্ধ একদল ইয়াবা কারবারি অবস্থান করছেন। এ খবরের পরিপ্রেক্ষিতে পুলিশের একটি আভিযানিক দল ওই এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে এবং ইয়াবা কারবারির অবস্থান শনাক্ত করে। অবশেষে ৫০টি ইয়াবাসহ ওমর হাবিব আসিফকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

আরও পড়ুন  কুমিল্লা-৪ আসনে ৪৬ কেন্দ্রে এগিয়ে হাসনাত আবদুল্লাহ

বিশেষ অভিযানে নেতৃত্ব দেন চৌকষ পুলিশ কর্মকর্তা এসআই আলমগীর এবং এসআই মামুন।

তিনি আরও বলেন, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে পাইকারী ইয়াবা সংগ্রহ করে বিশেষ কৌশলে এলাকায় বিক্রি করে আসছেন। আটকের পর তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন  এস আলমের তেলের মিলের আগুন নিয়ন্ত্রণে

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ