ঢাকা, -

আলোচিত সংবাদ

বিএনপি নির্বাচনে গেলে আমি সেই নির্বাচনে অংশ নেব: মেজর হাফিজ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আন্তর্জাতিক মধ্যস্থতায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যাওয়ার উচিত বলে মনে করেন দলটির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে এক প্রতিক্রিয়ায় এ কথা কথা জানান তিনি।

‘দল ছাড়া এবং আগামী নির্বাচনে অংশ নিতে পারেন’- এ রকম নানা জল্পনা-কল্পনার মধ্যেই আগামী নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে হাফিজ বলেন, আন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপির নির্বাচনে যাওয়ার উচিত। বিএনপি নির্বাচনে গেলে আমি সেই নির্বাচনে অংশ নেব।

আরও পড়ুন  প্রধান বিচারপতির দায়িত্বে জুবায়ের রহমান চৌধুরী

আপনি নতুন দল করছেন, নির্বাচনে অংশ নেবেন বলে সরকারের মন্ত্রীরা দাবি করছেন এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। রাজনৈতিক পরিস্থিতি আমি দেখছি। এর বেশি কিছু এখন বলব না।

৭৯ বছর বয়সী হাফিজ উদ্দিন আহমেদ গত দুই মাস আগে অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালেও (সিএমএইচ) ভর্তি ছিলেন।

আরও পড়ুন  ধেয়ে আসছে 'মোখা' ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের প্রবল সম্ভাবনা

এ বিষয়ে তিনি বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ। আমি সিএমএইচ ছিলাম। এরপর একবার সিঙ্গাপুরে গেছি চিকিৎসার জন্য। এখন শরীরটা ভালো যাচ্ছে। সে জন্য আবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবে। ভিসার জন্য আবেদন করব।

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে দলটির সাবেক এমপিদের একটি বড় অংশ নির্বাচন করতে পারেন এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে চাউর হয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রামে 'আনিস-মাসুদ' হত্যাকান্ডে দোষীদের গ্রেফতারের আহ্বান মীর হেলালের

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ