ঢাকা, -

আলোচিত সংবাদ

নির্বাচন নিয়ে বিদেশিদের দৌড়ঝাঁপ ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নির্বাচন নিয়ে বিদেশিদের দৌড়ঝাঁপ বাংলাদেশ ভালোভাবে নিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকদের সীমা লঙ্ঘন না করার আহ্বান জানান তিনি।

বুধবার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, নির্বাচন নিয়ে দূতাবাস ও দূতাবাসের প্রধানদের দৌড়ঝাঁপ ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ। তাদের শুধু কালচারাল স্পেস দেওয়া হয়েছে। আমাদের দেশের সিদ্ধান্ত আমরাই নেব।

আরও পড়ুন  বিভাজনমূলক বক্তব্যের জন্য 'দুঃখ প্রকাশ' করলেন মাহফুজ আলম

ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকদের সীমা লঙ্ঘন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তফসিল ঘোষণার আগে রাষ্ট্রদূতদের শিষ্টাচার ও কার্যক্রম বিষয়ে কথা বলতে হলে তা হবে দুঃখজনক।

শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে টাইমস ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদনের ইতিবাচক অংশই গুরুত্ব দেবে ঢাকা। প্রতিবেদনে কিছু অসত্য তথ্যও রয়েছে।

এক প্রশ্নের উত্তরে ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে ওয়াশিংটনে কোনো অভিযোগ পাঠানো হয়নি বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আরও পড়ুন  নির্বাচন নিয়ে বিএনপি'র আচরণ দ্বিমুখী: কাদের

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ