ঢাকা, -

আলোচিত সংবাদ

তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল অর্ধদিবস হরতাল

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সারা দেশে অর্ধদিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট।

বুধবার (১৫ নভেম্বর) রাতে ১২ দলীয় জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইসির একতরফা ও প্রহসনের নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট।

আরও পড়ুন  চট্টগ্রামসহ বরিশালে ভারী বর্ষণের আভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

আরও পড়ুন  জো বাইডেনের অভ্যর্থনা অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন শেখ হাসিনা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ