ঢাকা, -

আলোচিত সংবাদ

‘যুক্তফ্রন্ট’ নামের নতুন জোট, নির্বাচনে যাওয়ার ঘোষণা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম নেতৃত্বে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন একটি জোট গঠন হয়েছে। আগামী সংসদ নির্বাচনে নতুন জোট যুক্তফ্রন্ট নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন তিনি।

বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে এ জোটের আত্মপ্রকাশ হয়।

আরও পড়ুন  দেশের অর্থনীতি ভালো, দ্রব্যমূল্যও কমে আসবে: অর্থমন্ত্রী

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, দেশের প্রয়োজনে দ্বাদশ নির্বাচনে যুক্তফ্রন্ট জোটগতভাবে অংশ নেবে। বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), জাতীয় পার্টিও (মতিন) নির্বাচনে যাবে।

মেজর ইব্রাহিম বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে বিকল্প চিন্তা থেকেই তাদের এই সিদ্ধান্ত। টিকে থাকার একটি সীমা আছে। আর পেরে উঠতে পারছি না। ২৮ অক্টোবরের পর আমাদের হয় নিশ্চুপ থাকতে হতো; না হয় এই ধরনের বিকল্প ব্যবস্থা নিতে হতো৷ আমি মনে হয় রাজনৈতিক সংকটের উত্তরণ ঘটবে৷

আরও পড়ুন  'ইংরেজি নববর্ষ ২০২৬': শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

জাফর আহমেদ বলেন, কল্যাণ পার্টির নেতৃত্ব এই জোট চলবে। আমরা দলীয় সিদ্ধান্তেই আমরা এই জোটে শামিল।

জুলফিকার বুলবুল বলেন, আজ থেকে জোটের যাত্রার শুরু হলো। আগামী দিনে জোটগতভাবে সামনে এগিয়ে যেতে চাই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএমএল চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় পার্টি মহাসচিব জাফর আহমেদ, কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আউয়াল মামুন, অতিরিক্ত মহাসচিব নুরুল আমিন পিন্টু, আবদুল্লাহ আল হাসান সাকিব প্রমুখ।

আরও পড়ুন  বঙ্গবাজারের আগুন বাড়ছেই, নিয়ন্ত্রণে ৫০ ইউনিট

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ