ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে হেলে পড়েছে ৪ তলা ভবন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর বায়েজিদ রৌফাবাদে এলাকায় একটি চার তলা ভবন হেলে পড়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে খোরশেদ ম্যানসন নামের ভবনটি হেলে পার্শ্ববর্তী একটি পাঁচতলা ভবনের সঙ্গে গিয়ে ঠেকেছে।

চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী থানার এসআই কাজী তানভীরুল আজিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খোরশেদ ম্যানসন নামে চারতলা ভবনটি হেলে পড়ে পার্শ্ববর্তী একটি পাঁচতলা বিশিষ্ট ভবনের সঙ্গে ঠেকেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

আরও পড়ুন  কারওয়ান বাজারে 'একুশে টিভি' ভবনে আগুন

তিনি আরও বলেন, খবর শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সদস্য ও আমরা এসে কাজ শুরু করেছি। ভবনটির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া আশেপাশের লোকজন নিরাপদে সরিয়ে দিয়েছি।

হেলে পড়া ভবনটির পাশে নালা খননের কাজ চলছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ