ঢাকা, -

আলোচিত সংবাদ

বিএনপি’র ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর হলেন ‘নৌকা’র প্রার্থী

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঝালকাঠি-১ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর নৌকা প্রতীকে মনোনয়ন জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রাজধানীর নিউ মার্কেট এলাকায় বাসে আগুনের ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে জামিন দেন আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন  কর্মবিরতিতে অচল প্রায় চট্টগ্রাম বন্দর, আমদানি-রপ্তানিতে বড় ক্ষতির আশঙ্কা

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।

গত ৪ঠা নভেম্বর রাজধানীর একটি বাসা থেকে সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে ৪ দিনের রিমান্ডে পাঠান আদালত। এরপর গত ৯ নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ