ঢাকা, -

আলোচিত সংবাদ

‘নৌকা’ প্রতীকে ভোট করবে ১৪ দলীয় জোট: ইনু

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ১৪ দলীয় জোটের প্রার্থীরা ভোট করবেন বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। 

রবিবার (১০ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সঙ্গে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

আসন ভাগাভাগি নিয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি। এর আগে রাত ৯টার পর জাতীয় সংসদে এমপি মির্জা আজমের কার্যালয়ে বৈঠক শুরু হয়।

আরও পড়ুন  শুল্ক বৃদ্ধি আকস্মিক নয়, আতঙ্কিত হওয়ার কিছু নেই: ড. খলিলুর রহমান

আওয়ামী লীগের উপদেষ্টা এবং ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবীর নানক , মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, হাসানুল হক ইনু, শিরীন আক্তার, দিলীপ বড়ুয়া, নজিবুল বশর, ড. শাহাদাত হোসেন, শেখ শহীদুল ইসলাম, এস কে সিকদার, রাশেদ খান মেনন, ফজলে হোসেন বাদশা, আনোয়ার হোসেন মঞ্জু প্রমুখ।

আরও পড়ুন  দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ