ঢাকা, -

আলোচিত সংবাদ

অভিযানের পর ৯০০ টাকার গরুর মাংস ৬০০ টাকায় বিক্রি

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের আনোয়ারায় দাম নিয়ন্ত্রণে রাখতে গরুর মাংসের দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজার ও কাফকো এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন এ অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন  রাঙামাটিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ‘ফুফা’ গ্রেপ্তার

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন জানান, মাংসের দাম বেশি রাখা ও মূল্য তালিকায় দাম প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও পশু জবাই এবং মাংসের মান নিয়ন্ত্রণ আইনে তিন মাংস ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, রাজধানী ঢাকায় গরুর মাংস ৫৯৫-৬০০ টাকায় বিক্রি হলেও আনোয়ারা উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা পর্যায়ে ৯০০-১০০০ টাকা দরে বিক্রি হচ্ছে এমন খবরে এ অভিযান চালানো হয়েছে। পরে অভিযানের খবর শুনে গরুর মাংস ৬০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

আরও পড়ুন  পার্বত্য তিন আসনে জাতীয় দলগুলোর প্রার্থী না দেওয়ার আহ্বান ইউপিডিএফ'র

অভিযানে ভোক্তা পর্যায়ে মাংসের দাম যৌক্তিক রাখা এবং ঢাকার দাম ৫৯৫-৬০০ টাকার কমে মাংস বিক্রি করা, দামে কারসাজি না করা এবং মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন করার নির্দেশনা দেন ম্যাজিস্ট্রেট।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ