ঢাকা, -

আলোচিত সংবাদ

এসএসসি-এইচএসসি পরীক্ষার ভুয়া রুটিন ও সিলেবাস নিয়ে গুজব

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে একটি চক্র। রুটিন প্রকাশের আগেই ভুয়া রুটিন তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এছাড়া ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে নেওয়ার সিদ্ধান্ত থাকলেও ভুয়া বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। এ অবস্থায় রুটিন বা বিজ্ঞপ্তি প্রকাশ হলে বোর্ডের ওয়েবসাইট থেকে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি।

আরও পড়ুন  বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত: ডোনাল্ড ট্রাম্প

আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। মূল রুটিন প্রকাশের আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে একটি রুটিন। অনেকেই তা আসল ভেবে শেয়ার করেছেন নিজের টাইমলাইনে।

যাচাই করে দেখা যায়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার রুটিনের ওপর ঘষামাজা করে তৈরি করা হয়েছে এই ভুয়া রুটিন। একুশে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের মতো সরকারি ছুটির দিনেও রাখা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা। আর একটি তারিখের মধ্যেই বিভিন্ন সংখ্যায় ভিন্ন ফন্ট থাকায় ঘষামাজার বিষয়টি আরও স্পষ্ট। এছাড়া রয়েছে নানা অসঙ্গতি।

আরও পড়ুন  খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

আর ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে হবে বলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এসসিটিবি) বিজ্ঞপ্তি প্রকাশ করলেও এরই মধ্যে বোর্ডের চেয়ারম্যানের স্বাক্ষর নকল করে ভুয়া বিজ্ঞপ্তি তৈরি করেছে একটি চক্র। যেখানে বলা হয়েছে পুনঃবিন্যাসকৃত বা সংক্ষিপ্ত সিলেবাসে হবে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা।

বাংলাদেশ আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, যারা ভুয়া বিজ্ঞপ্তি ও রুটিন তৈরি করে গুজব ছড়াচ্ছে তাদের চিহ্নিত করতে গোয়েন্দারা কাজ করছে।

আরও পড়ুন  মুক্তিযুদ্ধকে অশ্রদ্ধা করে এমন ব্যক্তির বক্তব্য শুনতে আসিনি: চবি ছাত্রদল

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ