ঢাকা, -

আলোচিত সংবাদ

‘বড়দিনে’ ইসরায়েলি হামলায় নিহত ৭৮ ফিলিস্তিনি

বড়দিনের আগের সন্ধ্যায় দক্ষিন গাজার খান ইউনিসে চলছে নিরবচ্ছিন্ন ইসরায়েলি বিমানহামলা। ছবি- রয়টার্স

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

গাজার কর্মকর্তারা জানিয়েছেন, বড় দিনের আগের সন্ধ্যা থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত ইসরায়েলি বিমানহামলায় প্রাণ হারিয়েছেন ৭৮ ফিলিস্তিনি।

প্রায় ১১ সপ্তাহ ধরে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। আজ খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনেও থামেনি তাদের এই আগ্রাসন।

সোমবার (২৫ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে রয়টার্স।

মধ্যরাতের ঠিক আগ থেকে ইসরায়েলের হামলার তীব্রতা বেড়ে যায়। এই হামলা বড়দিনের সকাল পর্যন্ত অব্যাহত ছিল।

আরও পড়ুন  বৃহস্পতিবার পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্থানীয় বাসিন্দা ও ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, আজ সোমবার গাজার কেন্দ্রে আল-বুরেইজ অঞ্চলে স্থল ও বিমানহামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা জানান, গাজার কেন্দ্রে অবস্থিত মাঘাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমানহামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই নারী ও শিশু।

আল জাজিরা জানিয়েছে, কয়েক ডজন মরদেহ ‘আল-আকসার শহীদদের’ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন  সাগরে ভাসমান গুদাম করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, ৩ দিনের মধ্যে পণ্য খালাসের নির্দেশ

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা মাঘাজির হামলার ঘটনাটির প্রতিবেদনটি যাচাই করছে এবং তারা বেসামরিক ব্যক্তিদের দুর্দশা কমাতে বদ্ধপরিকর।

ইসরায়েলের দাবি, জনবহুল এলাকায় বেসামরিক ব্যক্তিদের মাঝে লুকিয়ে থেকে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের যোদ্ধারা তাদের কার্যক্রম পরিচালনা করে। এ ছাড়া, বেসামরিক মানুষদের মানব ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট আহতদের হাসপাতালে স্থানান্তরের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।

আরও পড়ুন  আযম খান মুক্তিযুদ্ধমন্ত্রী, ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে মীর হেলাল

সংস্থাটি জানায়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গাজার কেন্দ্রের মূল সড়কগুলোতে নির্বিচার বোমা হামলা চালাচ্ছে। যার ফলে অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি পরিবহনের চলাফেরা বাধাগ্রস্ত হয়েছে।

চিকিৎসাকর্মীরা জানান, দক্ষিণ গাজার খান ইউনিসে পৃথক এক বিমানহামলায় আট ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ