ঢাকা, -

আলোচিত সংবাদ

জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬২

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

জাপানে আঘাত হানা ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২।

নতুন বছর ২০২৪ সালের প্রথম দিনেই আঘাত হানা সিরিজ ভূমিকম্পে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

মঙ্গলবার (২ জানুয়ারি)  এক জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী কিশিদা বলেন, ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ তোলা হচ্ছে এবং অনেকে আটকা পড়েছেন। হাতে খুব বেশি সময় নেই। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব তাদের উদ্ধার করতে হবে।

আরও পড়ুন  নির্বিচারে গ্রেপ্তার বন্ধে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান

দেশটির ১ হাজার সেনা সদস্যকে ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে উদ্ধার অভিযান পরিচালনার জন্য। তবে, ভেঙে পড়া রাস্তার কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে।

সোমবার (১ জানুয়ারি) জাপানের প্রধান দ্বীপ হোনশুতে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এই ভূমিকম্পের জেরে দেশটিতে সুনামির আশঙ্কাও জাগে। ভূমিকম্পের ১০ মিনিটের মধ্যে ১.২ মিটার (প্রায় ৪ ফুট) উচ্চতার ঢেউ আঘাত হানে ইশিকাওয়ার ওয়াজিমা শহরে।

আরও পড়ুন  ঘূর্ণিঝড় 'রেমাল'র গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১৮-১৫১ কিলোমিটার

জাপানের আবহাওয়া অফিস জানায়, সোমবার জাপানে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী কম্পনসহ ১৫৫টি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে বেশিরভাগ ভূমিকম্পের মাত্রা ছিল ৩ থেকে ৪ মাত্রার বেশি। তা ছাড়া ২ জানুয়ারি মঙ্গলবার ভোরেও দেশটিতে ৬টি শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

তথ্যসূত্র- রয়টার্স

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ