ঢাকা, -

আলোচিত সংবাদ

নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ওআইসি-কমনওয়েলথ: ইসি

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক দেবনাথ। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক দেবনাথ জানিয়েছেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট হয়েছেন মুসলিম দেশগুলোর সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং কমনওয়েলথের নির্বাচনী পর্যবেক্ষক দলের সদস্যরা।

শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে দুই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করে ইসি। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে অতিরিক্ত সচিব এ কথা জানান।

অশোক দেবনাথ জানান, কমনওয়েলথের প্রতিনিধিরা ভোটের প্রসেস ও চ্যালেঞ্জের বিষয়ে জানতে চেয়েছে। ভোটারদের অংশগ্রহণে চ্যালেঞ্জ আছে কি না কমনওয়েলথ জানতে চেয়েছে। তখন আমরা বলেছি ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সেজন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে আছেন। এতে তারা আশ্বস্ত হয়েছেন।

আরও পড়ুন  আশুলিয়ার কবর থেকে ৫ নারীর কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা

তিনি জানান, তাদের সঙ্গে ভোটারদের নিরাপত্তাসহ নির্বাচনের সার্বিক প্রস্ততি নিয়ে আলোচনা হয়েছে। উভয় প্রতিনিধি দলই নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বলে জানিয়েছে।

বৈঠকে কমনওয়েলথের পক্ষে অংশ নেওয়া সদস্যরা হলেন- জামাইকার সাবেক প্রধানমন্ত্রী এইচই অরিত্রি ব্রুস গোল্ডিং, ক্যামেরুনের সাবেক চেয়ারম্যান ইলেকশন কমিশনার ড. সামিউল আজিউ ফনকাম, নাইজেরিয়ার সাবেক চেয়ারম্যান অব ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ইলেকট্রোরাল কমিশন প্রোফেসর আত্তাহিরু মোহাম্মদ জেগে।

আরও পড়ুন  আফ্রিকায় বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রবেশদ্বার হতে পারে মরিশাস

দলের অন্য সদস্যরা হলেন, কলোম্বো বিশ্ববিদ্যালয়ের পাবলিক ও আন্তর্জাতিক লয়ের প্রোফেসর ওয়ালিগমা ভিদানা আরচেঙ্গা ডেনিস, গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার সার্থক রায়, কমনওয়েলথের গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের ইলেকটোরাল সাপোর্ট উপদেষ্টা এবং প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুস।

এদিকে সন্ধ্যায় ইসি ভবনে ওআইসির তিন সদস্যদের প্রতিনিধি দলের সঙ্গে আলাদা বৈঠক অনুষ্ঠিত করে নির্বাচন কমিশনে। বৈঠক শেষে ওআইসি প্রতিনিধি দলের প্রধান শাকির ব্যান্ডাট জানান, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করছেন তারা।

আরও পড়ুন  সন্তানকে অন্যের সঙ্গে তুলনা করবেন না: প্রধানমন্ত্রী

এ সময় ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব আবদুল বাতেন, ফরহাদ আহমেদ খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ