ঢাকা, -

আলোচিত সংবাদ

কর্ণফুলীতে অটোরিক্সা চালকের গলাকাটা লাশ উদ্ধার

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের কর্ণফুলীতে ধানক্ষেত থেকে মো. আরিফ (১৬) নামের এক অটোরিক্সা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার চরলক্ষ্যার নিমতলা এলাকার বড়বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাম্মদ জহির হোসেন।

নিহত মো. আরিফ কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। পেশায় সে অটোরিক্সা চালক বলে জানা গেছে।

আরও পড়ুন  সাদিক এগ্রোর ইমরানের বিরুদ্ধে অর্থপাচারের প্রমাণ মিলেছে: সিআইডি

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে ইছানগর মির্জাবাড়ী এলাকার সম্রাটের গ্যারেজ থেকে অটোরিক্সা নিয়ে বের হয় আরিফ। এরপর রাতে সে বাসায় ফেরেনি। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন ধানক্ষেতে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

মো. মোহাম্মদ জহির হোসেন বলেন, আরিফ নামে এক অটোরিক্সা চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন  ভাটিয়ারীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ