ঢাকা, -

আলোচিত সংবাদ

নোয়াখালীর সোনাইমুড়ীতে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে কুপিয়ে হত্যা

শাহেদুজ্জামান ওরফে পলাশ (৩৫)

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় শাহেদুজ্জামান ওরফে পলাশ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

তিনি নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোহা. আতাউর রহমান ভূঁইয়ার কাঁচি প্রতীকের এজেন্ট ছিলেন।

শনিবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহেদুজ্জামান পূর্ব মির্জানগর গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে। তিনি শাহেদুজ্জামান পূর্ব মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে কাঁচি প্রতীকের পোলিং এজেন্ট ছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোহা. আতাউর রহমান ভূঁইয়া।

আরও পড়ুন  আজ 'জয় বাংলা কনসার্টে' মাতবে চট্টগ্রাম

তিনি অভিযোগ করেন, ভোটকেন্দ্রে জালভোট ও অবৈধ প্রভাব বিস্তারের প্রতিবাদ করায় ৭ জানুয়ারির নির্বাচনের দিন থেকে স্থানীয় নৌকা প্রতীকের সমর্থকরা শাহেদুজ্জামানকে নানা হুমকি দিয়ে আসছে। এর জেরেই তাকে খুন করা হতে পারে বলে তার ধারণা। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান।

তবে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি করে নৌকা প্রতীকের বিজয়ী সংসদ সদস্য মোরশেদ আলম বলেন, তিনি গত ১০ বছর নোয়াখালী-২ আসনে সংসদ সদস্য ছিলেন। দীর্ঘ এসময় এলাকায় কোনো রাজনৈতিক সহিংসতা কিংবা হত্যাকাণ্ড ঘটেনি। নির্বাচনে পরাজিত প্রার্থী তাকে সামাজিকভাবে হেয় করতে অপপ্রচারে করছেন। তবে হত্যার বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে সোনাইমুড়ী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন  খুলশী থানার ওসি প্রত্যাহার

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে পূর্ব মির্জানগর গ্রামের নিজ বাড়ির পাশের খালি জায়গায় রক্তাক্ত অবস্থায় শাহেদুজ্জামানের লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। তার কপাল ও মুখে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। স্থানীয়রা তাৎক্ষণিক বিষয়টি সোনাইমুড়ী থানাকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ নিয়ে যায়।

আরও পড়ুন  রবিবারের সব পরীক্ষা স্থগিত করেছে চুয়েট

শাহেদুজ্জামানের স্ত্রীর বরাত দিয়ে সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, শাহেদুজ্জামান একসময় বিদেশে থাকতেন। দেশে আসার পর এলাকায় মাছ ও মুরগির খামার করেন। স্ত্রী নিয়ে তিনি শ্বশুর বাড়িতে থাকতেন। দিনের বেলায় নিজের বাড়িতে আসতেন এবং খামার দেখাশোনা করতেন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে শাহেদুজ্জামানের সঙ্গে তার স্ত্রীর ভিডিওকলে সর্বশেষ কথা হয়েছিল।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ