ঢাকা, -

আলোচিত সংবাদ

এমপি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আচরণ বিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের মামলায় আদালতে হাজির না হওয়ায় চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনের আদালত এ আদেশ দেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি অনুদানের চেক বিতরণের অভিযোগে মামলাটি দায়ের করেছিল নির্বাচন কমিশন।

আরও পড়ুন  ১৫ নভেম্বর বৈঠকে বসছেন বাইডেন-জিনপিং

আদালতের বেঞ্চ সহকারী তারিকুল ইসলাম গণমাধ্যমে বলেন, নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুকে আদালতে হাজিরের জন্য সমন জারি করা হয়েছিল। আজ (বৃহস্পতিবার) হাজিরের সময় নির্ধারিত ছিল। কিন্তু তিনি হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

১২ মে এ মামলার পরবর্তী কার্যক্রমের সময় নির্ধারণ করেছেন আদালত।

আরও পড়ুন  আতংক ছড়াতে মঙ্গল শোভাযাত্রা বন্ধে উড়ো চিঠি: র‍্যাব ডিজি

নির্বাচনের ৯ দিন পর গত ১৬ জানুয়ারি ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল বাদী হয়ে আদালতে মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। আদালত মামলা গ্রহণ করে ১৫ ফেব্রুয়ারির মধ্যে তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ