ঢাকা, -

আলোচিত সংবাদ

বেইলি রোডে অগ্নিকান্ড: দগ্ধদের চিকিৎসায় ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন ৫ জনের অবস্থা শঙ্কামুক্ত নয় জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, তাদের চিকিৎসায় ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

শনিবার (২ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি থাকা ১১ জনের মধ্যে ৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বাকি ৫ জনের অবস্থা শঙ্কামুক্ত নয়। তাদের চিকিৎসায় ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

আরও পড়ুন  টানা তৃতীয়বার শপথ নিলেন নরেন্দ্র মোদি

এদিকে বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নিহত ৪৩ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। শনিবার একই পরিবারের ৩ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। জেলা প্রশাসন বলছে, শনাক্ত না হওয়া বাকি ৩ জনের মরদেহ ময়নাতদন্তের পর ডিএনএ নমুনা মিললে তাদের স্বজনদের কাছে হন্তান্তর করা হবে।

অগ্নিকাণ্ডের এ ঘটনায় আশঙ্কাজনক ৫ জন এখনো শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এছাড়া ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন আরও ২ জন।

আরও পড়ুন  অন্তর্বর্তীকালীন সরকারে কে কোন দপ্তর পেলেন

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ