ঢাকা, -

আলোচিত সংবাদ

মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে আটক শিক্ষক

হাফেজ মাওলানা আব্দুল্লাহ আনোয়ার (৪০)

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বান্দরবানে ইসলামী শিক্ষা কেন্দ্রের ১১ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আনোয়ারকে (৪০) আটক করেছে পুলিশ। একই সময় বলাৎকারের শিকার মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করা হয়।

রবিবার (৩ মার্চ) সকালে পুলিশ ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল।

আরও পড়ুন  ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ যোগ দিতে বেলজিয়ামে এখন প্রধানমন্ত্রী

আটক শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আনোয়ার (৪০) কক্সবাজারের টেক পাড়ার আব্দুল মোতালেবেৎর পুত্র।

ওসি মো. আব্দুল জলিল জানান, ইসলামীয়া শিক্ষা কেন্দ্রের নাজেরা বিভাগের ১১ বছরের আবাসিক এক ছাত্রকে ভয় দেখিয়ে বেশ কয়েকবার বলাৎকার করে একই বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আনোয়ার। শনিবার রাতে একই ঘটনা ঘটলে ওই ছাত্র সকালে তার সহপাঠীদের জানায়। তারা পরিবারের কাছে খবর দিলে সকালে পুলিশ ও পরিবারের সদস্যরা গিয়ে মাদ্রাসা থেকে ওই শিক্ষককে আটক করে ও মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে।

আরও পড়ুন  রাঙ্গামাটিতে ছুরিকাঘাতে যুবক নিহত

ওই শিক্ষক মাদ্রাসা ছাত্রটিকে কক্ষের মধ্যে আটক করে রেখেছিল। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জানান ওসি।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ