ঢাকা, -

আলোচিত সংবাদ

মাংস ব্যবসায়ী খলিলের একে-৪৭ নেই, তবে লাইসেন্স করা অস্ত্র আছে

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর শাহজাহানপুরের মাংস ব্যবসায়ী খলিলুর রহমানের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। যেখানে তাকে বলতে শোনা যায়, তার কাছে দেশের সবচেয়ে দামি অস্ত্র রয়েছে। যা এমপি-মন্ত্রীদের কাছেও নেই।

রবিবার (২৪ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খলিলের সেই ফোনালাপ ব্যাপক ভাইরাল হয়। জানা গেছে, রাজধানীর আলমগীর নামে এক মাংস ব্যবসায়ীর সঙ্গে টেলিফোনে কথাগুলো বলেছিলেন খলিল।

ভাইরাল অডিওতে খলিলকে বলতে শোনা যায়, বাংলাদেশে একটা মাংস ব্যবসায়ী যেটা হলো খলিল। আমার যে আর্মস-গান, বাংলাদেশের তিনটা ব্যক্তির কাছে আছে। যেটা সবচেয়ে দামি আর্মস। একে-৪৭ মন্ত্রী-এমপির কাছেও নেই। আমার দোকানের একটা স্টাফ দুই কোটি টাকার মালিক। মাংস ব্যবসায়ীরা অনেক শক্তিশালী। তারা অনেক টাকার মালিক। আমার যদি কিছু না থাকত ওরা যে কত দিক দিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করতাছে। কত দোষ খোঁজার চেষ্টা করতাছে, পাইতাছে না। তারা জানে, আমার সামনে এলে একটাও বাইচ্চা থাকতে পারবে না।

আরও পড়ুন  চট্টগ্রামে ২৭ টাকার আলু বিক্রি হচ্ছে ৩৯ টাকায়, গুনলো ১ লাখ টাকা জরিমানা

তিনি আরও বলেন, আমার স্টাফ অনেক। আমি ১৫ দিন পর পর আমার ফার্নিচার দোকানের ছাদে কাচ্চি, তেহারি যা মন চায় তাগোরে খাওয়াই। আমিতো তাদের দিয়েই কামাইছি। আমার গোস্ত দোকানে একটা লোক আছে ২৫ বছর ধইরা। ৮টা লোক আছে ২০ বছর ধইরা। আর বাকিগুলো ১২-১৩ বছর ধইরা আছে। একটাও আমারে ছাইড়া যায় না।

আরও পড়ুন  বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, ৫ উপজেলায় আবারও বন্যার আশঙ্কা

এদিকে ফোনালাপের বিষয়ে জানতে চাইলে খলিলুর রহমান গণমাধ্যমকে বলেন, এক মাংস ব্যবসায়ীকে ভয় দেখানোর জন্য আমি এসব বলেছি। ২০২১ সালে আমি অস্ত্রের লাইসেন্স পেয়েছি। তবে আমার কাছে যে অস্ত্র আছে তা খুবই সাধারণ। একে-৪৭ আমার কাছে নেই।

তিনি বলেন, যে মাংস ব্যবসায়ীদের জন্য এতকিছু করলাম, তারা কেউ আমার পাশে নেই। সরকারও আর আমার সঙ্গে নেই। এর ফলে আমি আর মাংস ব্যবসা করবো না। ২০ রমজানের পর আর খলিল মাংস বিতান থাকবে না।

আরও পড়ুন  চকবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ