ঢাকা, -

আলোচিত সংবাদ

বিএসএফের গুলিতে আবারও নিহত বাংলাদেশি

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্তে বিএসএফের বিরুদ্ধে এক বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যার অভিযোগ করেছেন স্থানীয়রা। হত্যার পর তার মরদেহ ভারতে নিয়ে গেছে বলেও অভিযোগ স্থানীয়দের।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম আল আমিন (৩৮)। তিনি চক বিষ্ণপুর কলোনী মোড় গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।

আরও পড়ুন  আবারও দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক জানান, মঙ্গলবার সকালে সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকায় আল-আমিনসহ কয়েকজন ঘোরাঘুরি করছিলেন। এ সময় সীমান্ত এলাকায় ভারতের নীলমারী বিএসএফ টহল দল ধাওয়া করে আল আমিনকে আটক করে। তবে অন্যরা পালিয়ে চলে আসে।

তিনি বলেন, ফিরে আসাদের ভাষ্যমতে, বিএসএফ নির্যাতন ও গুলি করে আল-আমিনকে হত্যা করে তার মরদেহ নিয়ে গেছে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন  আজও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

বিষয়টি নিয়ে পোরশা থানার ওসি আতিয়ার রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে তারা এমন খবর পেয়েছেন। বিস্তারিত তথ্যের জন্য তারা বিজিবি’র সঙ্গে যোগাযোগ রাখছেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ