ঢাকা, -

আলোচিত সংবাদ

বগুড়ায় মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

হাটকড়ই কালী মন্দির। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বগুড়ায় মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার (৮ এপ্রিল) রাতে নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই কালী মন্দিরে ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত এক মাদ্রাসা শিক্ষককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন।

গ্রেপ্তারকৃতের নাম- ফয়সাল করিম রেজা। তিনি ওই এলাকার খুরশেদ আলমের ছেলে এবং সিরাজগঞ্জের বেলকুচি থানার রামধনি বাড়ী কাওমি মাদ্রাসার শিক্ষক।

আরও পড়ুন  হাটহাজারীর শিকারপুরে অভিনব কায়দায় পুকুর ভরাট, লাখ টাকা জরিমানা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুরের কথা তিনি স্বীকার করেছেন বলে জানিয়েছেন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন।

পুলিশের এই কর্মকর্তা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই মাদ্রাসা শিক্ষক হাটকড়ই কালীমন্দিরের গেট ধরে ঝাকাঝাকি করে এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে রাতে কোন এক সময় তিনি মন্দিরের প্রতিমা ভাংচুর করে পালিয়ে যান। পরে সকালে মন্দিরের সেবক গেট খুলে দেখতে পান প্রতিমা ভাংচুর করা হয়েছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে এবং সকাল সাড়ে ৯টার দিকে রেজাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন  গণমাধ্যমকর্মীদের সাথে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ওই মাদ্রাসা শিক্ষক প্রাথমিক জিজ্ঞাসাবাদে মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুরের কথা স্বীকার করেছেন। আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করছি। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ